ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ

ads

"প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার" এই শ্লো-গান কে নিয়ে বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় বরগুনায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালযের সামনে এ মানববন্ধন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।


বরগুনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের  উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক। এছাড়াও বক্তব্য রাখেন, মহিলা সংস্থা, জেলা প্রশাসক কর্মকর্তা, অন্যান্য পেশার গণ্যমান্য ব্যাক্তিগত প্রমুখ।


পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, নারী পূরুষের বৈষম্য দূর করে সমতার মাধ্যমে এই জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বির্নিমাণে তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। নারী দিবসে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও উপস্থিতি নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে সমাজে নারীরা বিভিন্নভাবে অবহেলিত ছিলেন। আজ নারী নির্যাতন হলেও তার প্রতিকার হচ্ছে, নারীরা সরকারের বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন। পূরুষ শাসিত সমাজ ব্যবস্থায় বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আজ কর্মমুখী হয়ে সাবলম্বী হচ্ছেন।

ads
ads
ads

Our Facebook Page